লিভিনা™ ১৮ ডব্লিউ পি
লিভিনা™ ১৮ ডব্লিউ পি কি?
লিভিনা™ ১৮ ডব্লিউ পি ধানের আগাছা দমনে সুনির্দিষ্ট (সিলেক্টিভ) সিস্টেমিক আগাছানাশক। এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান ১৪০ গ্রাম ‘এসিটোক্লোর’ এবং ৪০ গ্রাম ‘বেনসালফিউরন মিথাইল’ বিদ্যমান রয়েছে।
লিভিনা™ ১৮ ডব্লিউ পি কিভাবে কাজ করে?
লিভিনা™ ১৮ ডব্লিউ পি আগাছা জন্মানোর পূর্বে (Pre-emergence) এবং আগাছা জন্মানোর পরে (Post-emergence) উভয় সময়ে ব্যবহার করা যায়। ইহা স্প্রে করলে আগাছার মূল, কাণ্ড ও কচিপাতা দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে সমস্ত আগাছার দেহে ছড়িয়ে পড়ে এবং সহজেই আগাছাকে দমন করে।
প্রয়োগমাত্রা :
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য ( ১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | শ্যামা, পানিকচু, চেঁচড়া, হলদে মুথা | ৭৫০ গ্রাম / হেক্টর | ৩০০ গ্রাম | ১৫ গ্রাম |
ব্যবহারবিধি: ধানের চারা রোপণের ৫-১০ দিন পর ক্ষেতে জমে থাকা ১-২ ইঞ্চি পানিতে ভালভাবে লিভিনা™ ১৮ ডব্লিউ পি স্প্রে করুন। ইহা ব্যবহারের পর জমিতে পরিমাণ মতো পানি ৫-৭ দিন পর্যন্ত আটকে রাখুন ।
ভাল ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে:
-জমিতে সেচ দেওয়ার সময় / চলমান পানিতে লিভিনা™ ১৮ ডব্লিউ পি স্প্রে করা যাবেনা।
-ভাল ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করতে হবে।
-স্প্রে করার পূর্বে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক এবং নজল ভালভাবে ধুয়ে নিতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৬০৯৪।
প্যাক সাইজ: ১০০ গ্রাম।


