ইউকন * ৫৫ ডব্লিউডিজি
ইউকন * ৫৫ ডব্লিউডিজি কি ?
ইউকন * ৫৫ ডব্লিউডিজি একটি অংকুরোদগমত্তর উত্তর (আর্লি পোস্ট ইমারজেন্স) ও সিলেক্টিভ ধরনের আগাছানাশক। এর প্রতি কেজিতে ‘এট্রাজিন’ ৫০০ গ্রাম এবং ‘মেসোট্রিয়ন’ ৫০ গ্রাম সক্রিয় উপাদান রয়েছে।
ইউকন * ৫৫ ডব্লিউডিজি কিভাবে কাজ করে ?
ইউকন * ৫৫ ডব্লিউডিজি সিস্টেমিক গুণসম্পন্ন হওয়ার কারণে প্রয়োগের পর অংকুরিত আগাছার পাতা ও শিকড় দ্বারা শোষিত হয় ফলে আগাছা মারা যায়।
প্রয়োগমাত্রা :
| ফসল | আগাছার নাম | হেক্টর প্রতি | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ভুট্টা | আঙ্গুলি ঘাস, ক্ষুদে শ্যামা, কাটানটে, মুথা, চাপড়া ঘাস,বড় চুচা, আমরুল শাক | ২ কেজি | ৮০০ গ্রাম | ৪০ গ্রাম |
ব্যবহারবিধি: অনুমোদিত মাত্রায় ৫ শতক জমির জন্য ১০ লিটার পানিতে ৪০ গ্রাম পরিমাণ ইউকন * ৫৫ ডব্লিউডিজি মিশিয়ে মিশ্রণ তৈরী করে ব্যবহার করতে হবে। ভুট্টা বীজ বপনের পর আগাছা ৩-৪ পাতা হলে জমিতে জো থাকা অবস্থায় আগাছার উপর স্প্রে করতে হবে।
ভাল ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো স্মরণ রাখতে হবে:
-জমিতে সেচ দেওয়ার সময় / চলমান পানিতে বালাইনাশক স্প্রে করা উচিত নয়।
-ভাল ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করা উচিত।
-স্প্রে করার পূর্বে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক এবং নজল পরিস্কার করা উচিত।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিষ্ট্রেশন নাম্বার: এপি-৭৬৫৫।
প্যাক সাইজ: ২৫০ গ্রাম এবং ১০০ গ্রাম।


