ভেনজা ® ৩ ডব্লিউডিজি
ভেনজা ® ৩ ডব্লিউডিজি কি?
ভেনজা ® ৩ ডব্লিউডিজি একটি স্পর্শক, পাকস্থলীয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন কীটনাশক যা ‘এবামেকটিন’ এবং ‘বেটা-সাইপারমেথ্রিন’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি কেজিতে ১০ গ্রাম ‘এবামেকটিন’ ও ২০ গ্রাম ‘বেটা-সাইপারমেথ্রিন’-এর সক্রিয় উপাদান রয়েছে।
ভেনজা ® ৩ ডব্লিউডিজি কেন ব্যবহার করবেন?
-আধুনিক ক্যামিকেলের মিশ্রণে তৈরি তাই অত্যন্ত কার্যকর।
-ভেনজা ® ৩ ডব্লিউডিজি একটি স্পর্শক, পাকস্থলী ক্রিয়া ও ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন কার্যকর কীটনাশক।
-পানিতে সহজে দ্রবণীয় ও সম্পূর্ণ স্প্রে উপযোগী।
-একবার ব্যবহারে ৩ (তিন) সপ্তাহ পর্যন্ত ফসলের ক্ষেত থাকে পোকা মুক্ত।
প্রয়োগমাত্রা:
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য |
|---|---|---|---|---|
| শিম | জাব পোকা | ০.৫ গ্রাম / লিটার পানি | ১০০ গ্রাম |
১০ লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন |
| চা | মশা | ১.২৫ কেজি / হেক্টর | ৫০০ গ্রাম | ২৫ গ্রাম |
ব্যবহারবিধি: ভালো ফলাফলের জন্য প্রথমে অনুমোদিত মাত্রায় একটি ছোট পাত্রে নিয়ে অল্প পরিমাণ পানিতে গুলে ‘লেই’ তৈরী করুন। ‘লেই’-টুকু স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।
প্যাক সাইজ: ৩০০ গ্রাম, ১০০ গ্রাম এবং ৫০ গ্রাম ।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-৪০৮৬।


