তুন্দ্রা ® ২০ এস পি
তুন্দ্রা ® ২০ এস পি কি?
ইহা একটি স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন ‘নিয়োনিকোটিনয়েড’ শ্রেণীর অন্তর্বাহী কীটনাশক যার মধ্যে ‘ট্রান্সল্যামিনার’ ক্রিয়া বিদ্যমান। এর প্রতি কেজিতে ২০০ গ্রাম সক্রিয় উপাদান ‘অ্যাসিটামিপ্রিড’ আছে।
তুন্দ্রা ® ২০ এস পি কেন ব্যবহার করবেন?
-তুন্দ্রা ® ২০ এস পি একটি সিস্টেমিক কীটনাশক এবং এতে ট্রান্সল্যামিনার ক্রিয়া থাকার ফলে পাতার উপরের কোষ ভেদ করে সহজে পাতার নিচে থাকা পোকার ডিম এবং নিম্ফ মেরে ফেলতে পারে।
-চোষক পোকা (Sucking Pest) যেমন- সাদা মাছি, এফিড, জেসিড ও মশা দমনে খুবই কার্যকরী।
-সাদা মাছির ডিম, নিম্ফ এবং পূর্ণ বয়স্ক পোকা দমনে খুবই কার্যকরী কারণ এর মধ্যে ডিম্বাণুনাশক (Ovicidal) ক্রিয়া বিদ্যমান।
প্রয়োগমাত্রা:
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে |
|---|---|---|---|---|
| তুলা | সাদা মাছি | ২৫০ গ্রাম / হেক্টর | ১০০ গ্রাম | ৫ গ্রাম |
| জাব পোকা এবং জেসিড | ১২৫ গ্রাম / হেক্টর | ৫০ গ্রাম | ২.৫ গ্রাম | |
| শিম | জাব পোকা | ১ গ্রাম / লিটার পানি | ১০ লিটার পানিতে ১০ গ্রাম ভালোভাবে মিশিয়ে পুরো গাছে স্প্রে করুন | |
| চা | মশা | ২৫০ গ্রাম / হেক্টর | ১০০ গ্রাম | ৫ গ্রাম |
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: এপি-১১২৮।
প্যাক সাইজ: ৫০ গ্রাম এবং ১০ গ্রাম।


