সাকসেস* ২.৫ এস সি
সাকসেস* ২.৫ এস সি কি ?
সাকসেস* ২৫ এস সি একটি নতুন প্রজন্মের বৈপ্লবিক প্রোডাক্ট যা স্পর্শক ও গলাধঃকরণ ক্রিয়াসম্পন্ন ‘নেচারালাইট’ (Naturalyte) নামক নতুন শ্রেণীর বায়োলজিক্যাল কীটনাশক। এর প্রতি লিটারে ২৫ গ্রাম সক্রিয় উপাদান ‘স্পিনোসাড্’ রয়েছে।
সাকসেস* ২.৫ এস সি কেন ব্যবহার করবেন?
-সাকসেস* ২.৫ এস সি প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি প্রোডাক্ট।
-সাকসেস* ২.৫ এস সি একক কার্যক্ষমতাসম্পন্ন এবং এর তেমন ক্রস রেজিস্টেন্স নেই।
-সাকসেস* ২.৫ এস সি উপকারী পোকা যেমন লেডি বার্ড বিটল, মাকড়সা, পরভোজী পোকা ইত্যাদির জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রোডাক্ট।
-আমেরিকায় গ্রিন কেমিষ্ট্রি চ্যালেঞ্জ পুরস্কারপ্রাপ্ত প্রোডাক্ট।
-জৈবিক খামার (Organic Farming) ব্যবস্থাপনায় উৎপাদিত ফসলে ব্যবহারের জন্য অনুমোদিত।
প্রয়োগমাত্রা:
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | পাতা মোড়ানো পোকা | ৭৫০ মিলি /
হেক্টর |
৩০০ মিলি | ১৫ মিলি |
| তুলা | বোলওয়ার্ম |
৬৫০ মিলি / হেক্টর |
২৬০ মিলি | ১৩ মিলি |
| চা | থ্রিপস |
৬৫০ মিলি / হেক্টর |
২৬০ মিলি | ১৩ মিলি |
| কুমড়া গোত্রীয় ফসল |
থ্রিপস | ১০ লিটার পানিতে ১৫ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন | ||
ব্যবহারবিধি: ফসলে পোকার আক্রমণের শুরুতেই ৮-১০ দিন পর পর কয়েকবার সাকসেস* ২৫ এস সি ভালভাবে স্প্রে করতে হবে। ফসলের বৃদ্ধি অবস্থা ও গাছের উচ্চতার উপর পেস্টিসাইডের দ্রবণের পরিমাণ নির্ভর করে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১৪৮৪।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি, ৫০ মিলি এবং ২৫ মিলি।


