পাইরিফেন ® ১০.৮ ইসি
পাইরিফেন ® ১০.৮ ইসি কি?
পাইরিফেন ® ১০.৮ ইসি হলো একমাত্র ইনসেকটিসাইড যা পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন পণ্য। এর প্রতি লিটারে ১০৮ গ্রাম সক্রিয় উপাদান ‘পাইরিপ্রক্সিফেন’ আছে।
পাইরিফেন ® ১০.৮ ইসি কিভাবে কাজ করে?
পাইরিফেন ® ১০.৮ ইসি পোকার জীবনকালের সকল পর্যায়ে অর্থাৎ ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ অবস্থায় কার্যকরী। ইহা পোকার ভ্রূণের বিকাশ, পোকামাকড়ের পূর্ণতা প্রাপ্ত হওয়ার প্রক্রিয়ায় ও বংশবিস্তারে বাধা সৃষ্টি করে।
প্রয়োগমাত্রা:
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | বাদামী গাছ ফড়িং | ১ লিটার / হেক্টর | ৪০০ মিলি | ২০ মিলি |
| আলু | এফিড |
১.৫ মিলি / লিটার পানি |
৩০০ মিলি | ১৫ মিলি |
| বেগুন, ঢেঁড়স, মরিচ |
সাদা মাছি, জেসিড | ১.৫ মিলি /
লিটার পানি |
৩০০ মিলি | ১৫ মিলি |
ব্যবহারবিধি: ফসলে পোকার আক্রমণের শুরুতেই ৭-১০ দিন পর পর পাইরিফেন ® ১০.৮ ইসি ভালভাবে স্প্রে করতে হবে। ফসলের অবস্থা ও গাছের উচ্চতার উপর পেস্টিসাইডের দ্রবণের পরিমাণ নির্ভর করে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।
রেজিষ্ট্রেশন নাম্বার: এপি-৩৯৭২।


