মাইক্রা ® ৭২ ডব্লিউ পি

মাইক্রা ® ৭২ ডব্লিউ পি কি ?
মাইক্রা ® ৭২ ডব্লিউ পি একটি ব্রোড স্পেকট্রাম প্রতিরোধক ও প্রতিকারক ছত্রাকনাশক যা ‘সাইমোক্সানিল’‘ম্যানকোজেব’-এর সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে। এর প্রতি কেজিতে ৮০ গ্রাম ‘সাইমোক্সানিল‘ ও ৬৪০ গ্রাম ‘ম্যানকোজেব’ সক্রিয় উপাদান রয়েছে।

মাইক্রা ® ৭২ ডব্লিউ পি কিভাবে কাজ করে ?
প্রতিরোধক ও প্রতিষেধক দু’ভাবেই কার্যকরী; ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে মাইক্রা প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে। ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পরে প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়া অর্থাৎ অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে। এভাবে ছত্রাকের জীবাণু উৎপাদন তথা বংশ বিস্তার বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখে।

প্রয়োগমাত্রা :

ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
আলু লেট  ব্লাইট ২ গ্রাম /

লিটার পানি

৪০০ গ্রাম ২০ গ্রাম
কুমড়া গোত্রীয় ফসল পাউডারি মিলডিউ ২ গ্রাম /

লিটার পানি

প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে
মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন।
চা রেড রাস্ট, ডাই- ব্যাক

২ কেজি

/ হেক্টর

৮০০ গ্রাম ৪০ গ্রাম

বীজ শোধন: প্রতি কেজি বীজের জন্য ২-৩ গ্রাম মাইক্রা ® ৭২ ডব্লিউ পি অল্প পরিমাণ পানিতে মিশিয়ে বীজের সাথে ভালভাবে মিশাতে হবে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৪৭১৪।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং  ১০০ গ্রাম।