গ্রানাইট™ ২৪০ এসসি

গ্রানাইট ২৪০ এসসি কি ?
গ্রানাইট™ ২৪০ এসসি গ্রানাইট ২৪০ এসসি করটেভা এগ্রিসাইন্স, আমেরিকা’র আবিষ্কৃত নতুন প্রজন্মের বৈপ্লবিক ওয়ান-শট ডাবল এ্যাকশন আগাছানাশক। ইহা অংকুরোদগমের পরপরই প্রয়োগযোগ্য সিস্টেমিক আগাছানাশক যা ধান ক্ষেতের আগাছা দমনে বিশেষভাবে কার্যকরী। এর প্রতি লিটারে ২৪০ গ্রাম সক্রিয় উপাদান ‘পেনোক্সসুলাম’ রয়েছে। ইহা আগাছার পাতা, কাণ্ড ও শিকড় দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে সমস্ত আগাছায় ছড়িয়ে পড়ে এবং আগাছাকে সহজেই দমন করে।

গ্রানাইট™ ২৪০ এসসি কেন ব্যবহার করবেন ?

-গ্রানাইট™ ২৪০ এসসি ঘাস জাতীয় আগাছা যেমন শ্যামা ঘাস ও ক্ষুদে শ্যামা, সেজ জাতীয় আগাছা যেমন চেচড়া, বড়চুচা, হলদে মুথা ইত্যাদি এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা যেমন ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি দমনে কার্যকরী।

-গ্রানাইট ™ ২৪০ এসসি প্রয়োগের সময় সংবেদনশীল (Susceptible) আগাছা যা সবেমাত্র অংকুরিত হয়েছে বা দুই থেকে তিন পাতা হয়েছে, এমন আগাছা সহজে নিয়ন্ত্রণ করতে পারে।

-গ্রানাইট™ ২৪০ এসসি জমিতে আগাছা দমন করার পাশাপাশি পরবর্তীতে এর রেসিডুয়াল (Residual) কার্যক্ষমতার মাধ্যমে নতুন করে আগাছা জন্মাতে বাধা দেয়।

-গ্রানাইট™ ২৪০ এসসি স্প্রে করার ১ থেকে ২ ঘণ্টা পর বৃষ্টি হলেও কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে।

প্রয়োগমাত্রা :

ফসল আগাছার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধান শ্যামা ঘাস, বড়চুচা, হলদে মুথা, চেচড়া, জয়না, ঝিল মরিচ, পানি লং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি ৯৩.৭০ মিলি / হেক্টর ৩৭.৫০ মিলি ১.৮৭ মিলি

ব্যবহারবিধি:

(ক) ধানের বীজতলার ক্ষেত্রে : ধানের বীজতলায় চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে অথবা চারা উঠানোর ১০-১৫ দিন পূর্বে আগাছানাশক ভালভাবে স্প্রে করুন।

(খ) ধানের চারা রোপণের পর: ধানের চারা রোপণের পর জমিতে জন্ম নেওয়া আগাছার ১-৩ পাতা অবস্থায় (মৌসুমভেদে রোপণের ১০-১২ দিন পর)  গ্রানাইট™ ২৪০ এসসি ভালোভাবে স্প্রে করুন। খেয়াল রাখুন এসময় জমি যেনো স্যাঁতসেঁতে অবস্থায় থাকে। প্রয়োজনে গ্রানাইট™ ২৪০ এসসি স্প্রে করার ১-২ দিন পর জমিতে সেচ দিন।

ভাল ফলাফলের জন্য যেই বিষয়গুলো অনুসরণ করতে হবে:
-জমিতে সেচ দেওয়ার সময় / চলমান পানিতে আগাছানাশক স্প্রে করা যাবে না।
-ভাল ফলাফলের জন্য ফ্লাডজেল নজল (Flood Jet Nozzle) ব্যবহার করতে হবে।
-স্প্রে করার পূর্বে পরিস্কার পানি দিয়ে ট্যাংক এবং নজেল পরিস্কার করতে হবে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-২২৩৯।

প্যাক সাইজ: ২৫ মিলি, ১২.৫ মিলি এবং  ৪ মিলি।