ডুয়ালিস™ ৪০ এস ই
ডুয়ালিস™ ৪০ এস ই কি ?
ডুয়ালিস™ ৪০ এস ই ধান ক্ষেতের আগাছা দমনে একটি নতুন প্রজন্মের অর্ন্তবাহী গুণসম্পন্ন আগাছানাশক ‘পেনোক্সসুলাম’ এবং নির্বাচিত আগাছানাশক ‘প্রেটিলাক্লোর’-এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি লিটারে ১৫ গ্রাম ‘পেনোক্সসুলাম’ এবং ৩৮৫ গ্রাম ‘প্রেটিলাক্লোর’ সক্রিয় উপাদান রয়েছে।
ডুয়ালিস™ ৪০ এস ই কেন ব্যবহার করবেন ?
-ডুয়ালিস™ ৪০ এস ই ঘাস জাতীয় আগাছা যেমন শ্যামা ঘাস, ক্ষুদে শ্যামা, ফুলকা ঘাস; সেজ জাতীয় আগাছা যেমন চেচড়া, বড়চুচা, হলদে মুথা ইত্যাদি এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা যেমন ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি দমনে কার্যকরী।
-ডুয়ালিস™ ৪০ এস ই প্রয়োগের সময় সংবেদনশীল (Susceptible) আগাছা যা সবেমাত্র অঙ্কুরিত হয়েছে বা দুই থেকে পাঁচ পাতা হয়েছে, এমন আগাছা সহজে নিয়ন্ত্রণ করতে পারে।
-ডুয়ালিস™ ৪০ এস ই জমিতে আগাছা দমন করার পাশাপাশি পরবর্তীতে এর রেসিডুয়াল (Residual) কার্যক্ষমতার মাধ্যমে নতুন করে আগাছা জন্মাতে বাধা দেয়।
প্রয়োগমাত্রা :
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | শ্যামা ঘাস, হলদে মুথা, চেচড়া, পানিকচু |
১.২৭৫ লিটার / হেক্টর | ৫১০ মিলি | ২৫.৫ মিলি |
ব্যবহারবিধি: ধানের চারা রোপণের ৫-১২ দিনের মধ্যে জমিতে ডুয়ালিস™ ৪০ এস ই স্প্রে বা সারের সাথে মিশিয়ে ভালভাবে ব্যবহার করুন। খেয়াল রাখুন এসময় যাতে জমি স্যাঁতসেঁতে অবস্থা থেকে অল্প পরিমাণ পানি থাকে। জমিতে আগাছানাশক ব্যবহার করার ২-৩ দিনের মধ্যে সেচ দিন।
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৬৫২৪।
প্যাক সাইজ: ১০০ মিলি।


