ক্রুজ* ২৫ এসসি
ক্রুজ* ২৫ এসসি কি?
ক্রুজ* ২৫ এসসি অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক । প্রতি লিটার ক্রুজ* ২৫ এসসি-এ ২৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘প্যাকলোবিউট্রাজোল’ বিদ্যমান, যা অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী এবং সিস্টেমিক উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক।
ক্রুজ* ২৫ এসসি ব্যবহারের উপকারিতা:
আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য (Alternative Bearing) পরিবর্তন করে দিলে প্রতি বছর ঐ গাছে আম ধরবে। দেশের আম উৎপাদন বৃদ্ধি পাবে এবং আম চাষীগণ উপকৃত ও লাভবান হবেন।
ক্রুজ* ২৫ এসসি আম গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করার মাধ্যমে প্রজনন ক্ষমতা তরান্বিত করে এবং আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট পরিবর্তন করে প্রতি বছর ফল দিতে সহায়তা করে।
ক্রুজ* ২৫ এসসি ব্যবহারের সঠিক সময়:
ফল সংগ্রহের পর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অথবা ফুল আসার ৯০ থেকে ১২০ দিন পূর্বে।
বিশেষ দ্রষ্টব্য: ফল পাকানোর জন্য ক্রুজ* ব্যবহৃত হয় না।
ক্রুজ* ২৫ এসসি ব্যবহারের বিশেষ নির্দেশনা:
-ক্রুজ* ব্যবহার করে ভালো ফলাফল পেতে হলে সঠিকভাবে বাগান ব্যবস্থাপনা ও গাছের পরিচর্যা করতে হবে।
-রোগাক্রান্ত ও দুর্বল ডালপালা ছেটে ফেলতে হবে। পরিমাণ মত পানি দিতে হবে।
-পানির ঘাটতি অবস্থায় ক্রুজ* প্রয়োগ করা যাবে না। পর্যাপ্ত পরিমাণেরও কিছু অধিক পরিমাণে সঠিক জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।
-প্রথমবার সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়বার জুন মাসে সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে।
-১২ বছরের কম কিংবা ৫০ বছর বয়সের অধিক বয়স হয়ে গিয়েছে এমন গাছে প্রয়োগ করা যাবে না।
-রোগাক্রান্ত গাছে প্রয়োগ করা যাবে না।
-ক্রুজ* ২৫ এসসি ব্যবহৃত বাগানে নতুন গাছ রোপণ করার প্রয়োজন হলে যেখানে পুরাতন গাছ ছিল সেখানে নতুন গাছ রোপণ করা যাবে না।
-ব্যবহারের পূর্বে বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং অন্য কোন রাসায়নিকের সাথে মিশ্রিত করে ব্যবহার করা যাবে না।
প্রয়োগমাত্রা:
| ফসলের নাম | গাছের বয়স ও পরিমাণ ( প্রতি লিটার পানিতে) |
|---|---|
| আম |
১২-১৫ বছর : ১৫ মিলি ১৬-২৫ বছর:২৫ মিলি ≥ ২৫ বছর পরিমাণ: ২৫-৪০ মিলি |
ব্যবহারবিধি : আম সংগ্রহের পর গাছের ডালপালা ভালভাবে ছাটাই করতে হবে। গাছের গোড়া হতে ৪-৫ ফুট দূরে গাছের চতুর্দিকে ৩-৪ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরী করে মাত্রা অনুযায়ী পানিতে মিশিয়ে নালাতে সমানভাবে প্রয়োগ করতে হবে।
ক্রুজ* ২৫ এস সি-এর স্পেসিফিকেশন:
| ভৌত অবস্থা | পি এইচ | বর্ণ | দ্রবণীয়তা | কার্যকরী উপাদান |
|---|---|---|---|---|
| তরল | ৬.৫-৮.০ | হাল্কা ধূসর ( অফ হোয়াইট) | পানিতে দ্রবণীয় | প্যাকলোবিউট্রাজোল |
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নাম্বার: আইএমপি-৮১৯৫।
প্যাক সাইজ: ১ লিটার, ৫০০ মিলি এবং ১০০ মিলি।


