অটোকোয়াট™ ২০ এসএল

অটোকোয়াট™ ২০ এসএল কি?                                                               

অটোকোয়াট™ ২০ এসএল একটি  ‘ডাইক্লোরাইড’ জাতীয় দ্রুত কার্যকরী অনির্বাচিত (Non-selective) আগাছানাশক। এর প্রতি লিটারে ২৭৬ গ্রাম ‘প্যারাকোয়াট ডাইক্লোরাইড সল্ট’ রয়েছে।

অটোকোয়াট™ ২০ এসএল কেন ব্যবহার করবেন ?

-অটোকোয়াট™ ২০ এসএল উদ্ভিদের পাতা দ্বারা শোষিত এবং কোন কোন ক্ষেত্রে জাইলেমের মাধ্যমেও পরিবাহিত হতে সক্ষম।
-অটোকোয়াট™ ২০ এসএল চা ও কলার চওড়া পাতা বিশিষ্ট আগাছা ও ঘাস দমনে অধিক কার্যকরী আগাছানাশক।

প্রয়োগমাত্রাঃ

ফসল আগাছার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
চা হিসপিডা ফার্ন,উলু ২.৮০ লিটার /হেক্টর ১.১২ লিটার ৫৬ মিলি
কলা মুথা,দূর্বা ৩ মিলি / লিটার পানি ৬০০ মিলি ৩০ মিলি

ব্যবহার বিধি: উপরে বর্ণিত মাত্রায় অটোকোয়াট™ ২০ এসএল জমিতে জন্ম নেওয়া আগাছাকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। ইহা আগাছার জন্ম / অঙ্কুরোদগম থেকে ৫-৬ ইঞ্চি পর্যন্ত অর্থাৎ আগাছার বৃদ্ধির পর্যায়ে বেশী কার্যকর। অটোকোয়াট™ ২০ এসএল স্প্রে করার পরপরই এর কার্যকারিতা শুরু হয়ে যায়,ফলে অল্প সময়ের মধ্যে বৃষ্টি হলেও এর উপর প্রভাব পড়ে না।

সাবধানতা: অটোকোয়াট™ ২০ এসএল সরাসরি কোন ফসলে প্রয়োগ করা যাবে না।আগাছানাশক ব্যবহারের পর স্প্রে মেশিন ভালোভাবে ধুয়ে ফেলুন।বৃষ্টি হওয়ার লক্ষণ / আকস্মিক দমকা বাতাস দেখা দিলে স্প্রে না করাই ভালো। এবং ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৪২৯৯।

প্যাক সাইজ: ২০ লিটার, ৫ লিটার, ১ লিটার এবং ৫০০ মিলি।