এসি ৩০১৬ : হাইব্রিড (এফ ১ ) মিষ্টি কুমড়া বীজ

এসি ৩০১৬ কি ?

এসি ৩০১৬ অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের (এফ ১) মিষ্টি কুমড়ার বীজ।

এসি ৩০১৬ বপনের উপকারিতা:

এসি ৩০১৬ হাইব্রিড (এফ ১ ) জাতের মিষ্টি কুমড়া অধিক ফলনশীল।ফল গাঢ়সবুজ বর্ণের, মোলায়েম ও খেতে সুস্বাদু।এর ফলের বয়স বেশি হলেও ভিতরে ফাঁপা হয় না ।ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত একই সাইজের মিষ্টি কুমড়া ধরতে থাকে।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :

বপনের সময়: সারা বছর চাষ করা যায়।

ফলের রঙ: গাঢ় সবুজ।

ফলের আকৃতি: ফল আকর্ষণীয় চ্যাপ্টা গোলাকৃতির এবং খাজযুক্ত গাঢ় সবুজ।

ফলের ওজন: ৫-৭ কেজি।

ফল সংগ্রহ: ৮৫-৯০ দিন পর।

সহনশীলতা: এই জাতটি স্কোয়াস লিফ কার্ল চায়না ভাইরাসসহ (পাতা কোঁকড়ানো রোগ) বিভিন্ন ভাইরাসজনিত রোগ সহনশীল।

বিশেষ দ্রষ্টব্য: জমিতে বীজ বপনের সময় অবশ্যই প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করুন।