হ্যামার* ২৪ ইসি
হ্যামার * ২৪ ইসি কি ?
হ্যামার * ২৪ ইসি এফএমসি কর্পোরেশন, আমেরিকা’র আবিস্কৃত এবং ‘অ্যারাইল ট্রায়াজোলিনন’ পরিবারভুক্ত একটি অত্যাধুনিক আগাছানাশক। এর প্রতি লিটারে ২৪০ গ্রাম সক্রিয় উপাদান ‘কার্ফেনট্রাইজোন-ইথাইল’ আছে।
হ্যামার * ২৪ ইসি কেন ব্যবহার করবেন ?
-হ্যামার * ২৪ ইসি একটি স্পর্শক্রিয়াসম্পন্ন অঙ্কুরোদগমোত্তর আগাছানাশক।
-হ্যামার * ২৪ ইসি-এর মূল উপাদান ‘কার্ফেনট্রাইজোন-ইথাইল’ যা অত্যন্ত স্বল্প মাত্রায় ধান, গম ও আলু ক্ষেতের প্রশস্ত পাতা ও সেজ আগাছা সফলভাবে দমন করে।
প্রয়োগমাত্রা:
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি |
৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান |
শুসনি, চেচড়া, মুথা, পানিকচু, ঝিলমরিচ |
১০৪ মিলি / হেক্টর |
৪২ মিলি | ২.০৮ মিলি |
| আলু | বথুয়া, বনকপি, নটেশাক |
১০৪ মিলি / হেক্টর |
৪২ মিলি |
২.০৮ মিলি |
| গম | বথুয়া, বনপালং, মুথা |
১০৪ মিলি / হেক্টর |
৪২ মিলি |
২.০৮ মিলি |
ব্যবহারবিধি:
ধান: ধানের চারা রোপণের ১৫-২০ দিনের মধ্যে ( ৩-৪ পাতা বিশিষ্ট আগাছায় ) হ্যামার* ২৪ ইসি স্প্রে করুন। ৫ মিলি হ্যামার* ২৪ ইসি ১৪-১৫ লিটার পানিতে ঢেলে ভালভাবে মিশিয়ে ১২ শতক জমির আগাছার গায়ে সরাসরি স্প্রে করুন।
আলু: আলু লাগানোর ৫-৭ দিন পর ( আলু গাছ গজানোর আগে ) প্রতি স্প্রে মেশিনে ১৪-১৫ লিটার পানিতে ৫ মিলি হারে হ্যামার* ২৪ ইসি ভালোভাবে মিশিয়ে ১২ শতক জমির আগাছার গায়ে স্প্রে করতে হবে।
গম: গমের বীজ বোনার ২০-২৫ দিন পর একই মাত্রায় হ্যামার* ২৪ ইসি স্প্রে করতে হবে। এই সময় লক্ষ্য রাখতে হবে যেন মিশ্রণ দ্বারা সমস্ত আগাছা ভালভাবে ভিজে যায়।
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-১০৫৮।
প্যাক সাইজ: ১০০ মিলি, ২৫ মিলি এবং ১৪ মিলি।


