সুবর্ণ সুপার ১ : হাইব্রিড (এফ-১) ঢেঁড়স বীজ

সুবর্ণ সুপার ১ কি?

বাংলাদেশে সকল মৌসুমে চাষাপযোগী একমাত্র অধিক ফলনশীল হাইব্রিড (এফ-১) জাতের ঢেঁড়স বীজ।

সুবর্ণ সুপার ১ বপনের উপকারিতা:

সকল মৌসুমে চাষাপযোগী ও হলুদ মোজাইক ও পাতা মোড়ানো ভাইরাস অধিক সহনশীল। ফল দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :

বপনের সময়: বারো মাসই চাষ করা যায় তবে উপযুক্ত সময় জানুয়ারি- এপ্রিল এবং জুন-নভেম্বর ।

আকৃতি: গাছ খাটো শক্ত প্রকৃতির ও সবুজ। পাতা খাড়া এবং পর্বমধ্য ছোট ।

বীজ বপনের হার (গ্রাম / শতক): ২৫-৩০।

ফসল সংগ্রহের সময়: বীজ বপনের ৪০- ৪৫ দিন পর।

বিশেষ দ্রষ্টব্যজমিতে বীজ বপণের সময় অবশ্যই প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করুন।