সিয়েনা ®  ৬ ডব্লিউ জি

সিয়েনা ®  ৬ ডব্লিউ জি কি ? 
সিয়েনা ®  ৬ ডব্লিউ জি একটি স্পর্শক, পাকস্থলীয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন কীটনাশক, মাকড়নাশক ও নেমাটোডনাশক ‘এবামেকটিন’ এবং ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন কীটনাশক ‘এমামেকটিন বেনজয়েট’-এর মিশ্রণে উৎপাদিত। এর প্রতি কেজিতে ২০ গ্রাম ‘এবামেকটিন’ এবং ৪০ গ্রাম ‘এমামেকটিন বেনজয়েট’ সক্রিয় উপাদান হিসেবে রয়েছে।

সিয়েনা ®  ৬ ডব্লিউ জি কিভাবে কাজ করে ?
-সিয়েনা ®  ৬ ডব্লিউ জি-এর ‘এবামেকটিন’  পোকা-মাকড়, পাতা খননকারী পোকা বা লিফ মাইনারস, চোষণকারী পোকা ও বীটল পোকা চলনশীল অবস্থায় আসার পর সহজেই দমন করতে পারে।

-বিভিন্ন শাকসবজি ও আলু, লেবু, শোভাবর্ধনকারী গাছসহ বিভিন্ন ফসলের নানা জাতের পোকামাকড়  দমনে কার্যকরী।

-সিয়েনা ®  ৬ ডব্লিউ জি-এর ‘এমামেকটিন বেনজয়েট’ স্প্রে করার পর লেপিডপটেরা বা মথ-প্রজাপতি বর্গের পোকাকে অবশ করে ফেলে। স্প্রে করার কয়েক ঘণ্টার মধ্যে পোকা তার খাদ্য গ্রহণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং এর ২-৪ দিনের মধ্যে লার্ভা ও পোকা মারা যায়।

প্রয়োগমাত্রা :

ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধান মাজরা পোকা ২৫০ গ্রাম / হেক্টর ১০০ গ্রাম ৫ গ্রাম

ব্যবহারবিধি: ভাল ফলাফলের জন্য প্রথমে অনুমোদিত পরিমাণ সিয়েনা ®  ৬ ডব্লিউ জি একটি ছোট পাত্রে নিয়ে অল্প পরিমাণ পানিতে গুলে লেই বা পেস্ট তৈরী করে লেইটুকু স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমাণ পানিতে ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৪০৯৯।

প্যাক সাইজ: ১০০ গ্রাম, ৫০ গ্রাম এবং  ১০ গ্রাম।