রেলোথ্রিন ® ১০ ইসি

রেলোথ্রিন ® ১০ ইসি কি?

রেলোথ্রিন ® ১০ ইসি একটি স্পর্শ ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন ‘সিনথেটিক পাইরিথ্রয়েড’ জাতীয় নন-সিস্টেমিক কীটনাশক। এছাড়াও ইহা এন্টিফিডিং ক্রিয়া প্রদর্শন করে। এর প্রতি লিটারে ১০০ গ্রাম সক্রিয় উপাদান ‘সাইপারমেথ্রিন’ আছে।

রেলোথ্রিন ® ১০ ইসি কেন ব্যবহার করবেন?

-অতি দ্রুত পোকা দমন করে।

-রেলোথ্রিন ® ১০ ইসি স্প্রে করার পর পাতা দ্রুত শুষে নেয়, ফলে বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যায় না।

-আলোতে বেশ স্থায়ীত্বশীল; তাই এর কার্যকারিতা অনেক বেশি।

-খুব অল্প মাত্রায় কার্যকর বিধায় খরচ কম পড়ে।

প্রয়োগমাত্রা :

ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
তুলা বোলওয়ার্ম ১.১২ লিটার / হেক্টর ৪৫০ মিলি ২২ মিলি
চা মশা ৫০০ মিলি / হেক্টর ২০০ মিলি ১০ মিলি
শিম জাব পোকা ১ মিলি / লিটার পানি ১০ লিটার পানিতে ১০ মিলি হারে মিশিয়ে
সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন
আম লিফ হপার ১ মিলি / লিটার পানি

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-২২২।

প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি, ৫০ মিলি এবং ২৫ মিলি।