মেটারিল ® ৭২ ডব্লিউ পি

মেটারিল ® ৭২ ডব্লিউ পি কি ?
মেটারিল ® ৭২ ডব্লিউ পি একটি ব্রোড স্পেকট্রাম ও প্রতিরোধক গুণসম্পন্ন স্পর্শক্রিয় ছত্রাকনাশক ‘ম্যানকোজেব’  এবং অন্তর্বাহী ছত্রাকনাশক ‘মেটালেক্সিল’-এর মিশ্রণে  প্রস্তুত করা হয়েছে। মেটারিল ® ৭২ ডব্লিউ পি বিভিন্ন ফসলের রোগ দমনে অত্যন্ত কার্যকরী। এর প্রতি কেজিতে ৬৪০ গ্রাম ‘ম্যানকোজেব’ ও ৮০ গ্রাম ‘মেটালেক্সিল’ সক্রিয় উপাদান রয়েছে।

মেটারিল ® ৭২ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন ?

-মেটারিল ® ৭২ ডব্লিউ পি-এর স্পর্শক্রিয় গুণসম্পন্ন উপাদান ‘ম্যানকোজেব’ বাইরে থেকে রোগ জীবাণু গাছের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেয়।

-এর অন্তর্বাহী উপাদান ‘মেটালেক্সিল’ রোগাক্রান্ত গাছের ভিতরে অভ্যন্তরে করে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে গাছকে সুস্থ করে তোলে।

প্রয়োগমাত্রা :

ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
আলু লেট  ব্লাইট ২ গ্রাম /

লিটার পানি

৪০০ গ্রাম ২০ গ্রাম
টমেটো আর্লি ব্লাইট

২ গ্রাম /

লিটার পানি

৪০০ গ্রাম ২০ গ্রাম
কুমড়া গোত্রীয়
ফসল
পাউডারি মিলডিউ ২ গ্রাম /

লিটার পানি

১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৪৪৭।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং  ১০০ গ্রাম।