মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি
মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি কি ?
মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি একটি প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন অন্তর্বাহী ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ২৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘মেটালেক্সিল’ রয়েছে।
মেটাটাফ ® ২৫ ডাব্লিউ পি কিভাবে কাজ করে ?
-মেটাটাফ ® ২৫ ডাব্লিউ পি প্রতিরোধক ও প্রতিকারক দু’ভাবেই কার্যকরী। তাই ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
-মেটাটাফ ® ২৫ ডাব্লিউ পি ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়া অর্থাৎ অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে। এভাবে ফসলকে রোগমুক্ত করে।
-পানির সাথে খুব দ্রুত দ্রবীভুত হয়ে যায়। স্প্রে করার সাথে সাথে গাছের কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের অভ্যন্তরে প্রবেশ করে সকল শাখাপ্রশাখায় ছড়িয়ে পড়ে।
-ব্যবহৃত গাছকে অনেক দিন পর্যন্ত রোগের আক্রমণ থেকে রক্ষা করে বলে নতুন গজানো পাতায়ও রোগের আক্রমণ হয় না।
প্রয়োগমাত্রা :
| ফসল | রোগের নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| আলু | লেট ব্লাইট বা নাবি ধ্বসা | ২ গ্রাম /
লিটার পানি |
৪০০ গ্রাম | ২০ গ্রাম |
ব্যবহারবিধি: ফসলে রোগের আক্রমণ দেখা দিলে অনুমোদিত মাত্রায় মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি পানিতে ভালভাবে মিশিয়ে আক্রান্ত ফসলের জমিতে স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করতে হবে। স্প্রে করার সময় গাছের সকল অংশে মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি ছিটানো নিশ্চিত করতে হবে। মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশাময় অবস্থা, হালকা বৃষ্টি হলে, দিনে বেশি গরম ও রাতে ঠাণ্ডা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আলুর আলু লেট ব্লাইট বা নাবি ধ্বসা রোগ অতি দ্রুত মহামারী আকারে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। তাই অনুকূল আবহাওয়া ও রোগের লক্ষণ দেখার সাথে সাথে মেটাটাফ ® ২৫ ডব্লিউ পি ফসলের জমিতে স্প্রে করতে হবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৪১৭।
প্যাক সাইজ: ৫০ গ্রাম।


