মিরাকুলান™

মিরাকুলান™  কি ?
মিরাকুলান™  প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান ‘ট্রায়াকন্টানল’ ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতাসম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এর প্রতি লিটারে ০.৫ গ্রাম সক্রিয় ‘ট্রায়াকন্টানল’ উপাদান রয়েছে।

মিরাকুলান™ কিভাবে কাজ করে ?

মিরাকুলান™ নিম্নোক্ত উপায়সমূহের মাধ্যমে গাছের বিভিন্ন জৈবিক কার্যাবলীতে সাহায্য করে:

-মাটি থেকে খাদ্যোপাদান পরিশোষণে সাহায্য করে।

-গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।

-গাছের মধ্যে অবস্থিত প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে।

-গাছের সালোকসংশ্লেষণ হার এবং আমিষ সংশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে।

গাছের উপরোক্ত জৈবিক কার্যাবলীর দরুন নিম্নোক্ত সুবিধাসমূহ পাওয়া যায়:

-অধিক সংখ্যক মুকুল বা কুঁড়ি ফোটে এবং কুশি ও শাখাপ্রশাখা বের হয়।

-পাতা, ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হয়, গাছের নিয়মিত দৈহিক বৃদ্ধি সাধন হয়।

-শিকড়ের সংখ্যা বৃদ্ধি ও মাটির গভীরে যাওয়া নিশ্চিত করে।

-অধিক ফলন নিশ্চিত করে।

প্রয়োগমাত্রা :                              

ফসল অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য
(১০ লিটার পানিতে)
টমেটো ০.৫ মিলি-১ মিলি /

লিটার পানি

১০০ মিলি-

২০০ মিলি

৫ মিলি-১০ মিলি
আলু ০.৫ মিলি-১ মিলি /

লিটার পানি

১০০ মিলি-

২০০ মিলি

৫ মিলি-১০ মিলি

ব্যবহারবিধি: বীজ বপনের বা চারা রোপণের ৩ থেকে ৪ সপ্তাহ পর প্রথম বার নিম্নলিখিত মাত্রায় স্প্রে করুন। একই মাত্রায় ২ থেকে ৩ সপ্তাহ পর দ্বিতীয় স্প্রে এবং প্রয়োজনবোধে তৃতীয়বার স্প্রে করুন। ফল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার পূর্বে এবং ফল মটর দানার আকৃতি ধারণ করলে অনুমোদিত মাত্রায় স্প্রে করুন।

সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: আইএমপি-৫৯৫৭।
প্যাক সাইজ: ৫০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।