ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব)

ফিয়েস্তা জেড ® -৭৮ (জিনেব)  কি?

ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) একটি একটি ‘ডাইথায়োকার্বামেট’ শ্রেণীর প্রতিরোধক গুণসম্পন্ন পাউডার জাতীয় ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৭৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘জিংক ইথিলিন বিস’ (ডাইথায়োকার্বামেট) রয়েছে।

ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) কেন ব্যবহার করবেন?

-ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব)- এ ২০% আয়নিক জিংক এবং ১% এর বেশী নাইট্রোজেন থাকায় উদ্ভিদের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ভিদের পুষ্টি উপাদান জিংক ও নাইট্রোজেন-এর ঘাটতি পূরণ করে।

-ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) প্রতিরোধক হিসাবে ফসলে ব্যবহারের ফলে ফসল সতেজ হয় এবং পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে।

-ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) ব্যবহারে ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি পায়। বিশেষ করে যেসব ফসলে জিংক চাহিদা বেশি সেক্ষেত্রে এটি খুবই উপকারী।

-ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) অধিকাংশ শাক-সবজির এবং ফসলের রোগ নিয়ন্ত্রণ করে।

-ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) বীজতলার (Seedbed) ঢলে পড়া (Damping-off) রোগসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণ করে। জিংক এর অভাবে ধানের চারা হলদে হয়ে যাওয়া এবং বিভিন্ন ছত্রাকের আক্রমণে পাতা বিবর্ণ হয়ে যাওয়া রোধ করতে ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রয়োগমাত্রা :

ফসল রোগের নাম প্রয়োগমাত্রা (স্প্রে’র ক্ষেত্রে) একর প্রতি শতক জমির জন্য  (১০ লিটার পানিতে) মাটিতে প্রয়োগের  ক্ষেত্রে
আলু লেইট ব্লাইট ২- গ্রাম / লিটার পানি ৪০০-৬০০ গ্রাম ২০-৩০ গ্রাম ৫০০ গ্রাম / বিঘা
মরিচ, পেঁয়াজ এবং রসুন গোড়া পচা এবং পাতার দাগ রোগ ২- গ্রাম / লিটার পানি ৪০০-৬০০ গ্রাম ২০-৩০ গ্রাম ৫০০ গ্রাম / বিঘা
সরিষা এবং মসুর পাতার দাগ রোগ ২- গ্রাম / লিটার পানি ৪০০-৬০০ গ্রাম ২০-৩০ গ্রাম ৫০০ গ্রাম / বিঘা
গাজর, মুলা, ধনেপাতা এবং অন্যান্য শাক-সবজি পাতার দাগ রোগ ২- গ্রাম / লিটার পানি ৪০০-৬০০ গ্রাম ২০-৩০ গ্রাম ৫০০ গ্রাম / বিঘা
ধান বাদামী দাগ রোগ ২- গ্রাম / লিটার পানি ৪০০-৬০০ গ্রাম ধানের চারা লাগানোর ১৫ থেকে ২৫ দিনের মধ্যে ইউরিয়া সারের সাথে ২০০৩০০ গ্রাম / বিঘা প্রতি হারে ব্যবহার করুন।

ব্যবহারবিধি:
ইহা ফসলের পাতায় ও মাটিতে উভয় স্থানে ব্যবহার করা যায়।এতে ফসলের সতেজতা বাড়ে ও গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। ফিয়েস্তা জেড ®-৭৮ (জিনেব) ব্যবহারে ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি পায়।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৮০৫।

প্যাক সাইজ: ৫০০ গ্রাম এবং  ১০০ গ্রাম।