প্রুন™ ২০ ডব্লিউ পি
প্রুন™ ২০ ডব্লিউ পি কি ?
প্রুন™ ২০ ডব্লিউ পি ধানের জমির আগাছা দমনে সুনির্দিষ্ট (সিলেক্টিভ), সিষ্টেমিক আগাছানাশক। এর প্রতি কেজিতে ২০০ গ্রাম সক্রিয় উপাদান ‘বিসপাইরিব্যাক-সোডিয়াম’ বিদ্যমান রয়েছে।
প্রুন™ ২০ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন ?
-প্রুন™ ২০ ডব্লিউ পি’র সক্রিয় উপাদান ‘বিসপাইরিব্যাক-সোডিয়াম’ আগাছার শিকড় ও পাতার দ্বারা শোষিত হয়ে আগাছাকে নিয়ন্ত্রণ করে।
-প্রুন™ ২০ ডব্লিউ পি আগাছার অঙ্কুরোদগমের পরপরই প্রয়োগযোগ্য।
প্রয়োগমাত্রা :
| ফসল | আগাছার নাম | অনুমোদিত
মাত্রা |
একর
প্রতি |
৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| ধান | ক্ষুদে শ্যামা, বড় শ্যামা, হলদে মুথা, চেচড়া, পানি কচু, ঝিল মরিচ এবং জয়না | ১৫০ গ্রাম
/ হেক্টর |
৬০ গ্রাম | ৩ গ্রাম |
ব্যবহারবিধি: ধানের চারা রোপণের পর জমিতে জন্মানো আগাছার উপর (২-৪ পাতা অবস্থায়) প্রুন™ ২০ ডব্লিউ পি ভালোভাবে স্প্রে করতে হবে। খেয়াল রাখতে হবে এসময় জমিতে যেন স্যাঁতসেঁতে বা ভিজা-ভিজা অবস্থা বিদ্যমান থাকে। প্রয়োজনে জমিতে ২-৩ দিন পর সেচ দিন।
ভাল ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো স্মরণ রাখতে হবে:
-জমিতে সেচ দেওয়ার সময় / চলমান পানিতে বালাইনাশক স্প্রে করা উচিত নয়।
-ভাল ফলাফলের জন্য ফ্লাডজেট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করা উচিত।
-স্প্রে করার পূর্বে / পরে পরিস্কার পানি দিয়ে ট্যাংক এবং নজেল পরিস্কার করা উচিত।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৩৯৪০।
প্যাক সাইজ: ২০ গ্রাম।


