পানিডা ® ৩৩ ইসি
পানিডা ® ৩৩ ইসি কি ?
পানিডা ® ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা দমনে একটি কার্যকরী নির্বাচিত (selective) আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয়। ইহা আগাছার শিকড় ও পাতার মাধ্যমে শোষিত হয়ে আগাছাকে সহজেই দমন করে। এর প্রতি লিটারে ৩৩০ গ্রাম সক্রিয় উপাদান ‘পেন্ডিমেথালিন’ রয়েছে।
পানিডা ® ৩৩ ইসি কিভাবে কাজ করে ?
আগাছা জন্মানোর আগে (Pre-emergence) মাটিতে স্প্রে করা হলে আগাছার বীজ অংকুরোদগম হওয়ার সময় মূল ও কচিপাতা দ্বারা শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন (Cell Division) এবং কোষ দীর্ঘায়তকরণে (Cell Elongation) বাধার সৃষ্টি করে। ফলে অংকুরোদগমের সময় সদ্য গজানো আগাছা মারা যায়।
প্রয়োগমাত্রা :
| ফসল | আগাছার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য |
|---|---|---|---|---|
| আলু | আগাছা | ২ লিটার / হেক্টর | ৮০০ মিলি | ৪০ মিলি (২০ লিটার পানিতে) |
| পেঁয়াজ, রসুন | আগাছা |
২ লিটার / হেক্টর |
৮০০ মিলি |
৪০ মিলি (২০ লিটার পানিতে) |
| ধান | আগাছা |
২.৫ লিটার / হেক্টর |
১ লিটার |
৫০ মিলি (১০ লিটার পানিতে) |
ব্যবহারবিধি:
আলু: আলুর বীজ লাগানোর ০-৪ দিনের মধ্যে পানিডা ® ৩৩ ইসি জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ / রসুন-এর বীজ লাগানোর ০-৩ দিনের মধ্যে পানিডা ® ৩৩ ইসি জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
*তামাকের সাকার অপসারণে ব্যবহার করা যেতে পারে।
বিশেষ নির্দেশনা:
-পানিডা ® ৩৩ ইসি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করতে হবে।
-জমিকে ভালভাবে প্রস্তুত করতে হবে। শস্যের অবশিষ্টাংশ বা মাটির ঢেলা যথা সম্ভব ছোট করতে হবে। জমি সমতল হলে ভাল ফল পাওয়া যাবে।
-জমিতে এমনভাবে আগাছানাশক স্প্রে করতে হবে যেন জমির উপর সঠিকভাবে আগাছানাশকের একটি স্তর সৃষ্টি হয়।
-ভাল ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে।
-পানিডা ® ৩৩ ইসি স্প্রে করার পর হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে বা বৃষ্টির পরেও স্প্রে করা যাবে।
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
রেজিস্ট্রেশন নং: এপি-৯৪১।
প্যাক সাইজ: ৪০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।


