এসি ৩০১৩: হাইব্রিড (এফ ১) শসা বীজ
এসি ৩০১৩ কি?
এসি ৩০১৩ অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের (এফ ১) শসা বীজ।
এসি ৩০১৩ বপনের উপকারিতা:
প্রচুর স্ত্রী ফুল ধারণ সম্পন্ন হওয়ায় প্রচলিত অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি হয়।ফল শক্ত থাকে ফলে পরিবহণে সুবিধা হয় ও বেশিদিন সংরক্ষণ করা যায়।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :
বপনের সময়: জুলাই- ফেব্রুয়ারী (গ্রীষ্মকাল)। তবে ১২ মাসই চাষ করা যায়।
বপনের হার (গ্রাম / শতক): ৩-৪।
ফলের রঙ: আকর্ষনীয় উজ্জ্বল সবুজ রঙ।
ফলের আকৃতি: প্রতিটি ফল লম্বায় ১৭-২০ সেমি এবং প্রস্থে ৪-৫ সেমি।
ফলের ওজন: ১৮০ থেকে ২০০ গ্রাম।
বিশেষ দ্রষ্টব্য: জমিতে বীজ বপনের সময় অবশ্যই প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করুন।


