এসি ১৩১২ : হাইব্রিড (এফ ১ ) টমেটো বীজ

এসি ১৩১২ কি?

এসি ১৩১২ অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের (এফ ১) টমেটো বীজ।

এসি ১৩১২ বপনের উপকারিতা:

এসি ১৩১২  হাইব্রিড জাতের  টমেটোর গাছ মাঝারি আকারের হয়। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় এ জাতের ফলন বেশি হয়। ফল পাকার পরেও শক্ত থাকে ফলে পরিবহণে সুবিধা হয় ও বেশিদিন সংরক্ষণ করা যায়।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :

বপনের সময়: জুন-জানুয়ারী (বর্ষাকাল- শীতকাল)। তবে ১২ মাসই চাষ করা যায়।

ফলের রঙ: আকর্ষনীয় উজ্জ্বল লাল রঙ।

ফলের আকৃতি: গোলাকার এবং সম-আকৃতির।

ফলের ওজন: ৯০ থেকে ১১০ গ্রাম।

ফল সংগ্রহ: চারা গজানোর ৬৫-৭০ দিন পর।

সহনশীলতা : টমেটোর এই জাতটি পাতা কুঁকড়ানো রোগ (TYLCV) ও ঝিমিয়ে পড়া রোগ (Bacterial Wilt) হালকা সহনশীল।

বিশেষ দ্রষ্টব্য: জমিতে বীজ বপনের সময় অবশ্যই প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করুন।