এসি ১৩০২ : হাইব্রিড (এফ ১) মরিচ বীজ
এসি ১৩০২ কি?
এসি ১৩০২ অটো ক্রপ কেয়ার লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের (এফ ১) মরিচ বীজ ।
এসি ১৩০২ বপনের উপকারিতা:
এসি ১৩০২ হাইব্রিড জাতের মরিচ গাছ মাঝারি আকারের ও ঝোঁপালো হয়ে থাকে। প্রচুর পরিমানে মরিচ ধরে। মরিচের বোটা নরম তাই উত্তোলন করা সহজ।
উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :
বপনের সময়: সারা চাষ করা যায়।
ফলের রঙ: উজ্জ্বল গাঢ় সবুজ।
ফলের আকৃতি: মরিচ সোজা ও লম্বা হয়ে থাকে। ৮ থেকে ৯ সে.মি. পর্যন্ত লম্বা হয় এবং ব্যাস প্রায় ০.৯ সে.মি.পর্যন্ত হয়।
ফলের ওজন: ৩ গ্রাম।
ঝালের তীক্ষ্ণতা: মরিচ খুব ঝাল হয়।
প্রথম ফল সংগ্রহ: চারা গজানোর ৮০-৮৫ দিন পর।
সহনশীলতা: মরিচ পাতার কার্ল ভাইরাস (চিএলসিভি) রোগ সহনশীল।
বিশেষ দ্রষ্টব্য: জমিতে বীজ বপনের সময় অবশ্যই প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করুন।


