এনফিউজ™ ৪ জি

এনফিউজ™ ৪ জি কি?

এনফিউজ™ ৪ জি একটি নতুন প্রজন্মের স্পর্শক ও অন্তর্বাহী গুণসম্পন্ন দানাদার কীটনাশক। এর প্রতি কেজিতে ৪ গ্রাম ‘ক্লোরেনট্রানিলিপ্রোল’ সক্রিয় উপাদান আছে।

এনফিউজ™ ৪ জি কিভাবে কাজ করে?

এনফিউজ™ পোকার পেশী কোষে সঞ্চিত ক্যালসিয়ামকে ক্ষয় করে পোকাকে দমন করে থাকে।

প্রয়োগমাত্রা :

ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি
  ধান  মাজরা পোকা ১০ কেজি / হেক্টর    ৪ কেজি

ব্যবহার বিধি: ধান: ধানের চারা রোপণের ১৫-৩০ দিনের মধ্যে অনুমোদিত মাত্রায় প্রয়োগ করুন। যেহেতু দানাদার তাই দানা ভেজানোর জন্য জমিতে পরিমিত পরিমাণ পানি থাকতে হবে বা প্রয়োজনে পানি সেচ দিতে হবে। জমির পানি ৫-৭ দিন ধরে রাখুন।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।

রেজিস্ট্রেশন নাম্বার: এপি- ৬৩০১।

প্যাক সাইজ: ১ কেজি।