ইন্ডোফিল এম-৪৫

ইন্ডোফিল এম-৪৫ কি ?
ইন্ডোফিল এম-৪৫ একটি  ‘ব্রোড স্পেকট্রাম’ ও প্রতিরোধক গুণসম্পন্ন ‘ডাইথায়োকার্বামেট’ জাতীয় স্পর্শক্রিয় ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় উপাদান ‘ম্যানকোজেব’ আছে।

ইন্ডোফিল এম-৪৫ কেন ব্যবহার করবেন ?

-ইন্ডোফিল এম-৪৫ সারা বিশ্বে আলুর  লেইট  ব্লাইট (নাবিধ্বসা) রোগসহ নানা জাতের ফসলের বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগের নিয়ন্ত্রণে সাফল্যের সাথে ব্যবহৃত হয়ে আসছে। ভালো ফলাফল পেতে রোগ দেখা দেওয়ার পূর্ব হতেই ফসলে অনুমোদিত মাত্রায় স্প্রে করুন।

-ফসলে ছত্রাকজনিত আক্রমণ দেখা দিলে ইন্ডোফিল এম-৪৫ রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সঠিক মাত্রা এবং নিয়ম অনুসারে স্প্রে করুন।

প্রয়োগমাত্রা :

ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
আলু লেইট  ব্লাইট ২ গ্রাম / লিটার পানি ৮০০ গ্রাম ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে ২.৫ শতক জমিতে ভালভাবে স্প্রে করুন
পেঁয়াজ পার্পল ব্লচ ২ গ্রাম / লিটার পানি ৪০০ গ্রাম ২০ গ্রাম
আম এনথ্রাকনোজ  এবং পাউডারি মিলডিউ ২ গ্রাম / লিটার পানি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করুন

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-২৭২।
প্যাক সাইজ: ১ কেজি, ৫০০ গ্রাম এবং  ১০০ গ্রাম।