অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি কি ?
অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি একটি অন্তর্বাহী (সিস্টেমিক) গুণসম্পন্ন ‘অর্গানোফসফরাস’ শ্রেণীর  কীটনাশক ‘এসিফেট’ এবং স্পর্শক, পাকস্থলীয় ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন ‘নিয়োনিকোটিনয়েড’ শ্রেণীর অন্তর্বাহী কীটনাশক ‘ইমিডাক্লোপ্রিড’-এর সমন্বয়ে তৈরী। এর প্রতি কেজিতে ৪৫০ গ্রাম ‘এসিফেট’ এবং ২৫০ গ্রাম ‘ইমিডাক্লোপ্রিড’  সক্রিয় উপাদান রয়েছে।

অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি কেন ব্যবহার করবেন ?

-অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন কীটনাশক যা পানিতে সহজে দ্রবীভূত হয়।

-অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জিতে দু’টি কীটনাশকের কার্যকারিতা একসাথে পাওয়া যায় বলে বিভিন্ন ধরনের পোকা সফলভাবে দমন করতে পারে।

-চর্বণকারী পোকা (Chewing Insect) এবং চোষক পোকা (Sucking Insect) দমনে বিশেষভাবে কার্যকরী।

প্রয়োগমাত্রা :

ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধান বাদামী গাছ ফড়িং এবং মাজরা পোকা ১ কেজি / হেক্টর ৪০০ গ্রাম ২০ গ্রাম
চা মশা ৫০০ গ্রাম / হেক্টর ২০০ গ্রাম ১০ গ্রাম

ব্যবহারবিধি: ভাল ফলাফলের জন্য প্রথমে অনুমোদিত পরিমাণে অটোমিডা ® ৭০ ডব্লিউ ডি জি একটি ছোট পাত্রে নিয়ে অল্প পানিতে গুলে ‘লেই’ তৈরি করে লেইটুকু স্প্রে মেশিনে প্রয়োজনীয় পরিমাণ পানিতে ভালভাবে মিশিয়ে স্প্রে করতে হবে।

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।

রেজিস্ট্রেশন নং: এপি-৩৭৯৫।

প্যাক সাইজ: ৫০ গ্রাম এবং  ১০ গ্রাম।