১৯৬৫ সালে, ‘অটো ইকুইপমেন্ট’ নামে একটি এক- মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান কৃষি-সম্পর্কিত খাতে পথচলা শুরু করে। এর প্রধান ব্যবসায়িক কার্যক্রম ছিল লো-লিফট সেচ পাম্প ও শ্যালো টিউবওয়েল আমদানি ও বিতরণ এবং একটি মেরামত ওয়ার্কশপ পরিচালনা। প্রায় ছয় দশক ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে আমরা ‘Group QA’ নামে একটি বহুমাত্রিক ব্যবসায়িক গোষ্ঠি হিসেবে আত্মপ্রকাশ করেছি। আমাদের কোম্পানিগুলোতে বর্তমানে প্রায় ৫,০০০ জন দক্ষ জনবল কর্মরত রয়েছেন।

আমাদের সফল যাত্রাপথে অন্তর্ভুক্ত রয়েছে — ফসল সুরক্ষামূলক রসায়ন ( ক্রপ প্রোটেকশন কেমিক্যালস ), কৃষিজ হাইব্রিড বীজ, অটোমোটিভ যন্ত্রাংশ ও এক্সেসরিজ, ডিজেল ইঞ্জিন, লুব ওয়েল, কৃষি মেশিনারি ( ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টর ) এবং তৈরি পোশাক শিল্পে ব্যবসায়িক সাফল্য। বর্তমানে আমরা উৎপাদন ও বিতরণধর্মী ব্যবসায়িক কার্যক্রম এক ছাতার নিচে পরিচালনা করছি।