আমাদের সংক্ষিপ্ত পরিচিতি

 

একটি একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘অটো ইকুইপমেন্ট’ ; ক্ষুদ্র পরিসরে কৃষি যন্ত্রপাতির ব্যবসায়ে হাটি হাটি পা পা করে ১৯৬৫ সালে যার পথ চলা শুরু। সৎসাহস, সতর্কতা ও সততায় ভর করে পথ চলতে চলতে সময়ের তালে তালে ব্যবসা বৃদ্ধি পেতে থাকে। ১৯৭৭ সালে ‘অটো ইকুইপমেন্ট’ হয়ে যায় লিমিটেড কোম্পানি ; নাম হয় ‘অটো ইকুইপমেন্ট লিমিটেড’। সাথে যুক্ত হয় বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবসা। পরবর্তীতে ২০০৩ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অটো ক্রপ কেয়ার লিমিটেড’।

শুরু থেকেই আমরা বাংলাদেশের কৃষিখাত ও ফসলের গুরুত্বকে সামনে রেখে আমাদের ব্যবসায়িক যাত্রা শুরু করি। যার ফলশ্রুতিতে আজ আমরা দেশের শীর্ষস্থানীয় দুইটি বালাইনাশক কোম্পানির একটি।

অটো ক্রপ কেয়ার লিমিটেড (এসিসি) বাংলাদেশের কৃষকদের জন্য বালাইনাশক ব্যবস্থাপনাসহ একটি সম্পূর্ণ কৃষি সমাধান প্রদান করতে কাজ করে যাচ্ছে। আমরা যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, চীন, ভারত, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে কৃষি সুরক্ষামূলক রাসায়নিক পণ্য আমদানি করি। এরপর আমাদের নিজস্ব দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব (GREEN Certified) ফর্মুলেশন ও পুনঃপ্যাকেজিং প্লান্টে ছোট প্যাকেটে প্রক্রিয়াকরণ করে কৃষক পর্যায়ে বাজারজাত করি।

বর্তমানে অটো ক্রপ কেয়ার লিমিটেড ফসলের জন্য উন্নত মানের বিভিন্ন বালাইনাশক যেমন: কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ছাড়াও উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক, অনুখাদ্য এবং এর পাশাপাশি বিভিন্ন জাতের সবজির হাইব্রীড বীজ আমদানি করে বাজারজাত করছে।

অটো ক্রপ কেয়ার লিমিটেড-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের কৃষি ও কৃষকের জীবন ব্যবস্থার উন্নতিকরণ। এইজন্যই আমরা কৃষকদের আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং তাঁদের ভবিষ্যত সমৃদ্ধির কথা ভেবে কর্ম পরিকল্পনা সাজাই। আমরা এই খাতে কাজ করছি দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে।

আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী এ এফ এম জয়নুল আবেদিন ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন। সেই থেকে অটো ক্রপ কেয়ার লিমিটেড সারা দেশব্যাপী বিস্তৃত একটি সম্পূর্ণ কৃষি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশ করেছে , যার বর্তমানে সারা দেশে ১২ টি শাখা এবং সহস্রাধিক পরিবেশক রয়েছে।

বালাইনাশকের সফল ব্যবসার বাইরেও এসিসি’র মালিকপক্ষের আরও কিছু ব্যবসা রয়েছে। যেমন বৃহদাকার কৃষি মেশিনারি, Power Tools, Automative Spares, একাধিক গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইত্যাদি। এই সমস্ত ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান ‘গ্রুপ কিউ এ’-নাম্নী একটি ব্যবসায়িক গ্রুপের ছত্রছায়ায় কেন্দ্রীভূত। ‘এসিসি’-ও ‘গ্রুপ কিউ এ’র একটি সদস্য কোম্পানি। বর্তমানে এই গ্রুপে প্রায় ৫,০০০ কর্মী দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন।

আমাদের সফল কার্যক্রমের পরিসরে রয়েছে :

  • ফসল সুরক্ষার জন্য প্রয়োজনীয় বালাইনাশক বাজারজাতকরণ ;
  • উন্নত মানের ফসলের হাইব্রিড বীজ বাজারজাতকরণ ;
  • অটোমোটিভ যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রী বাজারজাতকরণ ;
  • পাওয়ার টুলস ও যন্ত্রপাতি বাজারজাতকরণ ;
  • আধুনিক কৃষি মেশিনারি বাজারজাতকরণ ;
  • ১০০ % রপ্তানিযোগ্য রেডিমেড পোশাক তৈরীকরণ।

এই সমস্ত ব্যবসা বাণিজ্যের বাইরে, সামাজিক দায়বদ্ধতার তাড়না থেকে, ২০০৫ সাল থেকে আমরা মানিকগঞ্জের নিভৃত পল্লিতে গ্রামীণ মেয়েদের জন্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।

‘কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ’ নামের আমাদের এই বিদ্যালয়টি সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে Group QA’র নিয়মিত আর্থিক অনুদানে পরিচালিত হয়ে আসছে।  আজ প্রায় কুড়ি বছর সময়ের ব্যবধানে যখন দেখি আমাদের এই বিদ্যাপীঠ বিগত বেশ কয়েক বছর ধরে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার অবস্থানটি  গর্বের সাথে ধরে রেখেছে তাতে করে আমরা তৃপ্তির সাথে বলতে পারি আমাদের সৎ কর্ম-প্রচেষ্টা  বিফলে যায়নি।

অতি সংক্ষেপে এই হচ্ছি আমরা।