‘আবেদিন এগ্রোভেট লিমিটেড’ দেশের অন্যতম সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘Group QA’-এর একটি নতুন সংস্থা হিসেবে ২০২২ সালে প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠার সময় থেকেই আবেদিন এগ্রোভেট লিমিটেড সর্বদা প্রাণিস্বাস্থ্য সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং সারাদেশব্যাপী নিরাপদ প্রাণীখাদ্যের একটি বিপনন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
আমাদের পণ্যসমূহ বিভিন্ন প্রাণিস্বাস্থ্য চাহিদা পূরণে সক্ষম ,যার মধ্যে রয়েছে প্রতিরোধমূলক যত্ন, পুষ্টি এবং চিকিৎসাসংক্রান্ত সমাধান। আমরা সর্বোত্তম উপাদান ব্যবহার এবং আধুনিক গবেষণার মাধ্যমে আমাদের প্রতিটি পণ্যের নিরাপত্তা, কার্যকারিতা এবং সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টায় সর্বদাই সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ।
পোশাক ও কৃষি শিল্প খাতে পাঁচ দশকের অভিজ্ঞতা ‘Group QA’-ভুক্ত সহযোগী কোম্পানিগুলোর সমন্বিত সম্পদ ব্যবহার করে, দেশব্যাপী প্রাণিস্বাস্থ্য পণ্য সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য।

