পাওয়ার টুলস বিভাগ:
প্রায় পাঁচ দশক ধরে আবেদিন ইকুপমেন্ট লিমিটেড বাংলাদেশে পাওয়ার টুলস ও যন্ত্রপাতি, অটোমোটিভ খুচরা যন্ত্রাংশ ও অ্যাকসেসরিজ এবং ফিক্সিং সিস্টেম আমদানি ও বিপণনের সঙ্গে যুক্ত। উচ্চ মানসম্পন্ন এসব পণ্য দেশব্যাপী বিস্তৃত ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করা হয়।
এছাড়াও, কোম্পানিটি বিক্রোয়ত্তর সেবা নিশ্চিত করার প্রয়োজনে সার্ভিস স্টেশন পরিচালনা করে, যেখানে যন্ত্রপ্রোকৌশলে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা পেশাদার ব্যক্তিবৃন্দ কর্মরত রয়েছেন।
ফার্ম মেশিনারি বিভাগ:
বাংলাদেশের উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে , ২০১৩ সালে ফার্ম মেশিনারি বিভাগ যাত্রা শুরু করে। এই বিভাগ বিশ্বখ্যাত CASEIH (CNH Industrial) ব্র্যান্ডের ট্র্যাক্টর, Breviglieri S.p.A (ইতালি) ব্র্যান্ডের রোটারি টিলার এবং KUBOTA ব্র্যান্ডের জাপানী হারভেস্টার বাজারজাত করছে।
বর্তমানে দেশব্যাপী ১১টি শোরুম ও সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে দক্ষ টেকনিশিয়ান ও সার্ভিসকর্মীরা কর্মরত আছেন।
ঢাকার সাভারে স্থাপিত ওয়্যারহাউজে পর্যাপ্ত স্পেয়ার পার্টস ও যন্ত্রপাতির মজুত রাখা হয়। আগামীতেও আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড ফার্ম মেশিনারি কার্যক্রমকে আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

